চরফ্যাশনে সাংবাদিকের পিতার মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানের বাবা মাওঃ মুজিবুর রহমান(৭৫) বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহ—রাজেউন। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। ২ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মিয় স্বজন রেখে যান। বৃহম্পতিবার বাদ যোহর চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ও দুপুর আড়াই টায় পৌর সভার ১নং ওয়ার্ডের নিজ বাড়ীর দরজার জামে মসজিদের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।