চরফ্যাশনে স্বেচ্ছাসেবক ও শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
চরফ্যাশন উপজেলার শশীভূষণে প্রেমিক যুগলকে আটক করে প্রেমিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল ও শ্রমিক লীগের সাধারন সম্পাদক হেলালের বিরুদ্ধে।

শুক্রবার (০৫ এপ্রিল) উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে বাবুল ও হেলালকে আসামী করে শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রেমিক মিজান এবং ভূক্তভোগী কিশোরী তজুমদ্দিন উপজেলার বাসিন্দা।

ভূক্তভোগী কিশোরী ও অভিযোগ সূত্রে জানা গেছে, মিজানের সাথে তার ৪ বছর পর্যন্ত প্রেমের সম্পর্ক। প্রেমিক মিজানের বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীকে চরফ্যাশন উপজেলার জাহানপুরে মিজানের বোনের বাড়ীতে আসেন। খবর পেয়ে বাবুল ও হেলাল মিজানের বোনের বাড়ীতে এসে দুইজনকে আটক করে অন্য একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। পরে প্রেমিক মিজানের কাছ থেকে ওই কিশোরীকে অন্য আরেকটি কক্ষে সরিয়ে নিয়ে দরজা ও বৈদ্যুতিক বাতি বন্ধ করে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরী ডাকচিৎকারে স্থানীয়রা প্রেমিক যুগলকে উদ্ধার করে জাহানপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাগরের কাছে হস্তান্তর করেন ।

ইউপি সদস্যর সহযোগীতায় রাত ১টার দিকে কিশোরী বাদী হয়ে বাবুল ও হেলালকে আসামী করে শশীভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় সেচ্ছাসেবকলীগের নেতা বাবুল বলেন, স্থানীয় ইউপির সদস্য নাগর ওই কিশোরীকে বিয়ের জন্যে চেষ্টা করেছেন আমরা বাধাঁ দেয়া কিশোরিকে দিয়ে আমাদের রিরুদ্ধে অভিযোগ করানো হয়েছে। এটি ষড়যন্ত্র।

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী সাংবাদিকদেরকে জানান, ভূক্তভোগী কিশোরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।