জুম্মা’র নামাজ আদায় করা হলো না ছালাম হাওলাদারের

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালেরর গৌরনদীতে মোটর সাইকেল চাপায় মোঃ ছালাম হাওলাদার (৬৫) মৃত্যু হয়েছে এবং দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী ইউনিয়নের কটকস্থল বাসষ্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত ছালাম একই উপজেলার ধানডোবা গ্রামের মৃত্যু মিলন হাওলাদারের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার সহকারীউপ-পরিদর্শক মোঃ মামুন জানান, মোঃ ছালাম হাওলাদার তাঁরাকুপি গ্রামে তার শশুড় বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার জুম্মা’র নামাজ আদায় করতে পাশর্বর্তী তাঁরাকুপি-কটকস্থল জামে মসজিদে রওনা দেন। মসজিদে যাওয়ার জন্য মহা সড়ক পারা পারের সময় দ্রত গতিতে আসা মোটর সাইকেলে চাপা দেয়। গুরুতর অবস্থায় প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মোটর সাইকেল আরোহী দুই জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করেছে।