জেলহত্যা দিবস উপলক্ষে মুলাদী পৌর আ লীগের উদ্যোগে আলোচনা সভা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
জেলহত্যা দিবস উপলক্ষে বরিশালের মুলাদী পৌর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা ১১ টায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

পৌর আওয়ামী লীগ সভাপতি জিয়াউল আহসান খান শিপুর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর সঞ্চালনায় অনুষ্ঠিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মোশাররফ রাড়ি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও প্যানেল মেয়র আব্দুর রব, উপজেলা যুবলীগ নেতা রাসেল, রফিকুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ রাড়ীসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি জিয়াউল আহসান খান সিপু বলেন, আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করেছিল খুনিচক্র। ’৭৫-এর ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা ও ৩ নভেম্বরে জেলহত্যা একসূত্রে গাঁথা। মূলত আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতেই সংঘটিত করা হয়েছিল এই নির্মম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে পারে নাই। আওয়ামীলীগ জনগণকে নিয়েই বঙ্গবন্ধুর আদর্শ টিকিয়ে রাখছে এবং রাখবে।

আলোচনা শেষে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে রূহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।