ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে এলাকাবাসী

কাউখালী প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ বেতকা ইদ্রিস হাওলাদারের বাড়ির সামনের খালের উপর সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাঁকোটি জরাজীর্ণ হয়ে গেছে। এই সাঁকোটি দিয়ে শিষা খেয়াঘাট, বেতকা লঞ্চঘাট সহ প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী পারাপার করে।

ভুক্তভোগী এলাকাবাসী মিরাজ হাওলাদার ও পিয়াল খান জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করা হয়েছে। সাঁকোটি মেরামত না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্ক রয়েছে। সয়না রঘুনাথপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জানান, আমি চেষ্টা করছি এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি অবগত করা হয়েছে।