ট্রাক-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় সারভর্তি ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্রার (থ্রী-হুইলার) সাথে মুখোমুখি সংঘর্ষের পাচঁজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে বরগুনা-বড়ইতলা আঞ্চলিক মহাসড়কের ছোট পোটকাখালী এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এতে আহত পাঁচজন আহতদের মধ্যে গুরুতর তিন জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোটকাখালীর মহাসড়ক সংলগ্ন পার্শ্ব রাস্তা দিয়ে একটি যাত্রীবাহী মাহেন্দ্রা মহাসড়কে উঠছিলো। এসময় বরগুনা থেকে আসা একটি সারভর্তি ট্রাক মাহেন্দ্রটিকে চাপা দেয়। এতে ট্রাক-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দূর্ঘটনায় আহত পাচজনের মধ্যে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা সদর হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার সাবরুবা রাশেদী বলেন, দুপুরে পাচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তাৎক্ষণিক তিনজনকে বরিশাল পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও চালককে আটক করেছি।