ট্রেনের ধাক্কায় নিহত ৩, শিশুসহ আহত ৫

অনলাইন ডেস্ক।।
টাঙ্গাইলের ভূঞাপুরে ঢেপাকান্দি এলাকায় অর‌ক্ষিত রেলক্রসিং‌য়ে ট্রেনের ধাক্কায় ‌রিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছেন। এতে দুই শিশুসহ পাঁচজন গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন। বুধবার (১১ জানুয়া‌রি) তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাই‌নের উপ‌জেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহত‌দের ম‌ধ্যে উপ‌জেলার আহ‌তে‌রিল্ল্যা আলমগীরের স্ত্রী লাবনী (৩০) ও শিশু জান্না‌তির প‌রিচয় পাওয়া গে‌লেও এক ব্যক্তির প‌রিচয় এখন পর্যন্ত পাওয়া যায়‌নি। আহত‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়েছে।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশন থে‌কে জামালপুর দি‌কে যা‌চ্ছিল লোকাল ট্রেন‌টি। এ‌তে উপ‌জেলার ফলদা এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হ‌ওয়ার সময় অ‌টো‌রিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। এ‌তে ঘটনাস্থ‌লে নারীসহ এক ব্যক্তি নিহত হন। প‌রে হাসপাতা‌লে এক শিশু মারা যায়। ট্রেন‌টি ঘটনাস্থল ত্যাগ ক‌রে‌ছে। রেলও‌য়ে পু‌লিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর‌বে।