ডাক্তার পঙ্কজ বিশ্বাসের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রূপালী ডেস্ক।।
চট্টগ্রাম উত্তর কাট্টলী বিশ্বাস হোমিও ক্লিনিক চট্টগ্রামের পরিচালক ডাক্তার পঙ্কজ বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ মতবিনিময় হয়।

এ সময় ডাক্তার পঙ্কজ বিশ্বাসকে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র সম্মানিত ‘পৃষ্ঠপোষক’ হিসেবে মনোনয়নপত্র প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়। সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ও সংগঠনের শ্রী বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ডাক্তার পঙ্কজ বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া এবং শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক সংগীতশিল্পী বিধান দাস, দীপা দাস, জয়শ্রী দাস, বিটন দাস প্রমূখ।