তারেক রহমানকে আফসার হোসেন আলমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

রূপালী ডেস্ক।।
বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আফসার হোসেন আলমকে অর্ন্তভূক্তি করা হয়েছে। রোববার (২৯ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আফসার হোসেন আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও সাবেক ছাত্রনেতা ছিলেন। তিনি বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আফসার হোসেন আলমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

এদিকে, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফসার হোসেন আলমকে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করায় উপজেলার ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা উচ্ছসিত। তারা মনে করছেন, এই নেতার নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রাম আরও গতিশীল হবে।

উল্লেখ্য, আফসার আলম ছাড়াও নতুন করে আরও ৫ জনকে সদস্য অর্ন্তভূক্তি করা হয়। তারা হলেন- আবিদুর রহমান হুমায়ুন, মোঃ সেলিম হাওলাদার, আফসার উদ্দিন হাওলাদার, মোঃ শিহাব উদ্দিন ও এডভোকেট মনিরুজ্জামান।