তালতলীতে প্রতিপক্ষের দাঁত ও কান কেটে নিয়েছে দূর্বৃত্তরা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার তালতলীতে জমি-জমা সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে জনৈক আবু কালাম চৌকিদার নামের এক জনকে বেদরক মারধর ও কান কেটে নেয়া হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রীকে পিটিয়ে আহতও করেন এ দূর্বৃত্তরা। শুক্রবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বড়ইতলী এলাকায় এমন ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবু কালাম তার পৈত্রিক নিজ জমিতে বোরো ধানে পরিচর্যা করে ঔষধ দিতে যান। এ সময় জমি-জমার পূর্ব শত্রুতার জের ধরে রাসেল,গনি ও আলমগীরসহ ৭/৮ জনের একটি দূর্বৃত্তদল জনৈক এ আবু কালামের পিছন থেকে হামলা করে তাকে বেধড়ক মারধর ও কান কেটে নিয়ে যায়। এসময় এতে হামলায় তার মুখের ২ টা দাঁত পড়ে গেছে। এ ঘটনার সময় তার স্ত্রী শাহানা বেগম বাধা দিতে আসলে তাকেও মারধর করেন। পরে স্থানীয়রা আবু কালাম ও তার স্ত্রী কে উদ্ধার করে চিকিৎসার জন্য তালতলীতে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

আহত আবু কালামের ছেলে আরিফ বলেন, প্রতিবেশী রাসেল গংদের সাথে আমাদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছেন। এরই জের ধরে আমার বাবাকে তারা মাস্তান ভাড়া করে মারধর,দাঁত ফেলানোসহ কান কেটে নিয়ে গেছে রাসেলের বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে গুরুত্বর আহত করেছেন।

অভিযুক্ত রাসেল গংদের সাথে এ বিষয়ে যোগাযোগ করতে তাদের মুঠোফোনে কল দিলেও রিসিভ করেনি।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এমন ঘটনা শুনেছি,তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।