তাসরিফ লঞ্চের বিরুদ্ধে নির্দেশ অমান্য করার অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি, ভোলা।।
চরফ্যাশনের বেতুয়া টু ঢাকা গামী লঞ্চ তাসরিফ লঞ্চের বিরুদ্ধে লঞ্চ মালিকু সমিতির নির্দেশ আমান্য করার অভিযোগ উঠেছে। মনগড়া লঞ্চ পরিচালনা করে পরিবেশ নষ্ট করারও অভিযোগ লঞ্চ মালিকদের।

ফারহান লঞ্চের মালিক গোলাম কিবরিয়া টিপু বলেন, চরফ্যাশনের বেতুয়া থেকে লঞ্চ ছাড়ার সময় বিকাল ৫টায় ফারহান সোয়া ৫টায় তাসরিফ নির্ধারণ করা হয়েছে। দেখা যায় ফারহান লঞ্চ ঘাট থেকে ছাড়ার সাথে সাথে তাসরিফও ছেড়ে দেয় ফলে প্রতিযোগিতা মূলক যাত্রী নিয়ে হৈ হৈট্রোগোল সৃষ্টি করে অনেক সময় হাতা-হাতির ঘটনাও ঘটে। আমরা শান্তিপূর্ণ ভাবে লঞ্চ চালাতে চাই? সংঘাত চাইনা। সঠিক নিয়ম মান্য করাই আমাদের দাবী।
ফারহান লঞ্চের ঢাকার ষ্টাফ মো. ফারুক হোসেন বলেন, আমরা সরকার ও মালিক সমিতির নিয়ম মোতাবেক লঞ্চ চালাচ্ছি। কোন সংঘাতের পক্ষে আমরা নেই। তাসরিফ লঞ্চ আমাদের সাথে জুলুম করেছে।