তাহিরপুর সীমান্তে ভারতীয় গোলকাঠ উদ্বার

শামীম তালুকদার, সুনামগঞ্জ।।
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালান বন্ধ করতে অভিযান পরিচালনা করে ভারতীয় গোলকাঠ উদ্বার করেছে বিজিবি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বালিয়াঘাট বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১১৯৬/৬-এস এর নিকট উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক এলাকা থেকে ২০ ঘনফুট ভারতীয় গোলকাঠ উদ্বার করে জব্ধ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জের লে. কর্নেল মাকসুদুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আটককৃত ভারতীয় গোলকাঠ বনবিট কার্যালয়ে সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।