তিন পুলিশ কর্মকর্তার অপসরনের দাবীতে দশমিনায় সংবাদ সম্মেলন

দশমিনা প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনা থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান, তদন্ত ওসি মো. ফজলুল আলম ও এসআইর মো. মেহেদী’র বিরুদ্ধে অনিয়ম, বিচার প্রার্থীদের হয়রানী ও ভিক্টিমকে ৩০-৩৫ ঘন্টা থানায় আটক রেখে অসৌজন্যমূলক আচরন এবং ক্ষমতার অপব্যাবহারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় দশমিনা বিঞ্জ সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি সমিতিতে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কর্মরত সকল আইনজীবিগন উপস্থিতিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কারেন, আইনজীবি সমিতির সভাপতি-এ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা।

এসময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ওই তিন পুলিশ কর্মকর্তাকে এ থানা থেকে অপসারন করা হইক। আর যদি ওই কর্মকর্তাদের অপসারন করা না হয় তাহলে বিচার প্রার্থীদের সাথে নিয়ে মানববন্ধসহ বৃহত্তর কর্মসূচীর গ্রহন করবে উপজেলা আইনজীবি সমিতি।