তুমি আসবে ফিরে

তুমি আসবে ফিরে
-হেলেন রহমান আঁখি

আচ্ছা! তুমি কি আজ
আমায় ভুলে গিয়েছো?
ভালোবাস না নিশ্চয়ই
গতদিনগুলোর মত করে,
ঘৃণা জমেছে কি
আমার মুখচ্ছবির মায়াকে ঘিরে?

নাকি ভালোবেসেছ যারে
তারে যাবে ভুলে
কিংবা করবে ঘৃণা
তেমন নও তুমি কোনকালে।

বিশ্বাস করো! আমি
আজও আছি সেই সে
মুগ্ধতা লয়ে তোমার প্রতি
অনুভবে স্পর্শে জুড়ে রয়
তোমার ভাবনা,
বিভোর রই সারাবেলা
সারাক্ষণ তোমার পথচেয়ে।

জানিনে সেই সে দিনের
মত করে আসবে কি না
তুমি ফিরে আমার
প্রত্যাশা করতে পূরণ!

বিশ্বাস করো! – আমার লাগছে
খুব হতাশ- যদি না ফের!

আবার চেয়ে আপন বদনে
ভাবি স্থির ভাবনায়
আসতেই হবে তোমায়
আমার জীবনে ফিরে
কেননা আমার ভালোবাসাময়
মুগ্ধতা বড়ই আপোষহীন।

সে মুগ্ধতা যাবে তুমি
উপেক্ষা করে কি ক্ষমতা বলে?

ভালোবাসায় মান- অভিমান রবে
এজন্য ভালোবাসা কি
হেরে যেতে পারে?