দশমিনায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী)।।
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মুলনীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা শুরু হয়। পরে বেলা ১১টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফ হোসেন সবুজ ও সাধারন সম্পাদক হাসান সেরনিয়াবাদের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে শুরুরস্থলে শেষ করে।

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আরিফ হোসেন সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন।
বিষেশ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সঞ্জয় কুমার দাস, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উত্তম কুমার কর্মকার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফাতেমা আলমগীর, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান সিকদার বাপ্পী, এআরটি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিব হোসেন, গাজী সিহাব উদ্দিন, মোঃ রেজাউল করিম ও আরিফুর রহমানসহ আরও অনেকে।