দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া উপজেলা যুবলীগের সম্মেলন

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
দীর্ঘ ১০ বছর পর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সমম্মেলনের উদ্বোধন করা হয়। পরে অডিটরয়ামের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসেন সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ ও মাজহারুল ইসলাম, বিকাশ চন্দ্র হাওলাদার কার্য নিবার্হী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগসহ যুবলীগের নেতাকর্মীরা।

উদ্বোধন করেন এ্যাড.মো. শহীদুল ইসলাম শহীদ পটুয়াখালী যুবলীগের সভাপতি।

যুবলীগের নেতাকর্মীদের আরো সক্রিয় করতে এ সম্মলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অতিথিরা। এর আগে ২০১৪ সালের ০১ জানুয়ারী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।