নগ্ন রণবীরকে ‘মুক্ত হস্তে’ পোশাক দান

বিনোদন ডেস্ক।।
সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন রণবীর সিং। আলোচনায় দীপিকা পাড়ুকোনকে বিয়ে করেও। কিন্তু সম্প্রতি নগ্ন ফটোশুট করে আলোচিত সমালোচিত হচ্ছেন এই বলিউড তারকা।

কিছুদনি আগে ‘পেপার ম্যাগাজিন’-এর ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর সিং। এতে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। তবে এ নিয়ে কোনো সংকোচ নেই তার। এই নায়কের ভাষায়, ‘শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’

ছবিগুলো ছড়িয়ে পড়লে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রণবীরের এই কাণ্ডকে কেউ সাহসী বলে মন্তব্য করলেও অনেকেই ভালোভাবে নেননি। আইনি জটিলতায়ও পড়তে হচ্ছে। এক নারী আইনজীবী এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা পৃথকভাবে রণবীরের বিরুদ্ধে মামলাও করে।

এবার দেখা গেল রণবীরের জন্য পোশাক দানের ব্যবস্থা করেছে একদল ভারতীয়। সেই পোশাক দান অভিযানে রণবীরের বিবস্ত্র শরীর ঢাকতে মুক্ত হস্তে পোশাক দান করতে এগিয়ে এসেছেন অনেকেই। মুক্ত হস্তে দান করছেন পোশাক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বড় টেবিলের ওপর একটি বাক্স রাখা। এর বাইরের অংশে রণবীর সিংয়ের বিবস্ত্র ফটোশুটের একটি ছবি। লাইন দিয়ে সেই বাক্সেই প্রত্যেকে নিজেদের সাধ্যমতো পোশাক দান করছেন। কেউ দিচ্ছেন জামা, টি-শার্ট তো কেউ দিচ্ছেন, প্যান্ট কিংবা জুতো। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েও রণবীরকে পোশাক দিতে এগিয়ে এসেছেন কেউ কেউ। জানা গেছে, ঘটনাটি ভারতের ইন্দোরের।

এদিকে গত মে মাসে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘জয়েসভাই জোরদার’। এখন মুক্তির অপেক্ষায় আছে ‘সার্কাস’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দুটি।