নরসিংদীতে পুলিশের অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

নরসিংদী প্রতিনিধি।।
হারুন অর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত), নরসিংদী মডেল থানা, নরসিংদীর নেতৃত্বে ৮ জানুয়ারি শনিবার নরসিংদী মডেল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া এএসআই মোঃ মাসুদ রানা, সংঙ্গীয় অফিসার’সহ ব্রাহ্মনপাড়া মনা মিয়ার ম্যাসের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ি আটক করেছেন।

আসামীরা হলেন ১. অন্তর মন্ডল (২০), পিতা-স্বপন মন্ডল ,স্থায়ী: গ্রাম- হাজীপুর (মালিপাড়া) , উপজেলা নরসিংদী সদর, জেলা -নরসিংদী, বাংলাদেশ ২. রতন সাহা(২১), পিতা-হরে কৃষ্ণ সাহা ,স্থায়ী: গ্রাম- হাজীপুর (মৌলভীপাড়া স্বপন বাইন্নার বাড়ির ভাড়াটিয়া) , উপজেলা নরসিংদী সদর, জেলা-নরসিংদী।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে আসামীদেরকে যথাযথো পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।