নাজিরপুরে শিশুকে গলাটিপে হত্যা: সৎ মাসহ আটক ২

নাজিরপুর প্রতিনিধি, পিরোরোজপুর।।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা থেকে ৮ বছরের কন্যা শিশু আরিফাকে গলাটিপে হত্যার অভিযোগে শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় সৎমা আয়সা বেগম সহ ২জনকে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ।

জানা গেছে, মাটিভাংগা গ্রামের মটর সাইকেল চালক আবুবকরের স্ত্রী কুলসুম বেগম ২বছর পূর্বে তার স্বামিকে তালাক দেয়। এসময় তাদের পরিবারে আরিফা নামে এক কন্যা সন্তান ছিল। স্ত্রী চলে যাবার পরে আবুবকর বৈবুনিয়া গ্রামের তালাকপ্রাপ্তা আয়সা বেগম(৩০)কে বিবাহ করে। বিবাহের পর থেকে আয়সা আরিফা কে ভালো চোখে দেখতনা। বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনার জেরে শিশু কন্যা আরিফা কে গলাটিপে হত্যা করে খাটের নিচে বস্তা দিয়ে ঢেকে রাখে আয়সা বেগম। রাতে আয়সা তার স্বামী কে বলে তোমার মেয়ে আরিফা নানা বাড়ি গেছে বাড়িতে আসে নাই। খুব সকালে আবুবকর মেয়ের খোজে বাহির হয়ে যায়। সেই সুযোগে আয়সা আরিফার লাশ নদীতে ফেলতে যাবার পথে একই বাড়ির শাহিদা বেগম দেখে ফেলে। শাহিদা কাছে আসতেই আয়সা বলে থেকে আরিফা কে পাওয়া যায় নাই এখন এখানে দেখি তার লাশ। সাথে সাথে বিষয়টি পুলিশ কে জানালে নাজিরপুর থানা পুলিশ আরিফার লাশ উদ্ধার করে এবং সৎমা আয়সা এবং আবুবকর শেখ কে থানায় নিয়ে আসে।

এব্যপারে আয়সার স্বামী আবুবকর বলেন আমার স্ত্রী আয়সা পুলিশের কাছে স্বীকার করে বলেছে বৃহস্পতিবার দুপুরে আরিফা (৮)কে সে গলাটিপে হত্যা করে খাটের নীচে বস্তা দিয়ে ঢেকে রাখে এবং সবাইকে বলে আরিফা বাড়িতে আসেনাই। খুব সকালে আয়সা শিশু কন্যার লাশ নদীতে ফেলতে যাবার সময় বাড়ির লোকজন দেখে ফেলে থানায় খবর দেয় আমি এব্যপারে কিছু জানিনা।

নাজিরপুর থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করি এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আয়সা (৩০)এবং আবুবকর শেখ(৪০)আটক করে থানায় নিয়ে আসি।