নামাজ পড়ে বের হয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ গৌরীপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস এর নিচে কাটা পড়ে আব্দুল লতিফ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকাল ৩ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার বোকাইনগর নয়াপাড়া গ্রামে।

রেলওয়ে গৌরীপুর ফাঁড়ির আইসি কার্তিক চন্দ্র রায় জানান, দুপুরের নামাজ পড়ে বাড়ির সামনের রেললাইনে হাঁটাহাঁটির সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তিনি কানে কম শুনতেন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবার ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াও লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।