নেছারাবাদে চতুর্থ শ্রেণীর ছাত্রের ফাঁস লাগানো লাশ নিয়ে রহস্য

নেছারাবাদ প্রতিনিধি।।
পিরোজপুরের নেছারাবাদের কামারকাঠি গ্রামের শফিকুল ইসলাম(১১) নামে এক শিশুর লাশ শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পরে নেছারাবাদ উপজেলা হাসপাতাল থেকে উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। শফিকুল ইসলাম উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো: আব্দুস সালামের ছেলে। শফিকুল পশ্চিম কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

এ বিষয়ে ছেলের চাচা মো: আলম বলেন, শনিবার বিকেলে তার মা ঘরের বাহিরে ছিল। সন্ধ্যার দিকে তার মা ঘরের মধ্য প্রবেশ করে দেখতে পায় ছেলে ঘরের আড়ার সাথে ফাস লাগিয়ে ঝুলে আছে। এসময়,তার ডাক চিৎকারে লাশ নামিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার ওসি তদন্ত মো: মনিরুজ্জামান মনির, ছেলেটির পরিবরের বরাত দিয়ে জানান, শফিকুল গলায় ফাস লাগিয়ে নাকি আত্মহত্যা করেছে। তাই শিশুটির পোষ্ট মার্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবেনা। এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে পিরোজপুর মর্গে পাঠানো লাশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।