পদ্মা সেতু এলাকায় দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক।।
উদ্বোধনের পর রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। সকাল থেকে উৎসুক জনতা সেতুর উত্তর প্রান্তে ভিড় করছে। যার ফলে পদ্মা সেতুর শ্রীনগরের সমসপুর এলাকা থেকে পদ্মা সেতুর টোল পর্যন্ত সৃষ্টি হয়েছে দীর্ঘ ৩ কিলোমিটার যানজটের।

জানা গেছে, সকাল থেকেই পদ্মা সেতু এলাকা ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উৎসুক জনতা সেতুতে উঠার জন্য ভিড় করেছে। আবার ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ঘোরার জন্য এসেছেন অনেকেই। একদিকে গাড়ির বাড়তি চাপ তার ওপর সেতুতে উঠতে হলে দিতে হবে টোল। তবে টোল দেওয়ার বিষয়টি জানেন না অনেকেই। যার ফলে বাগবিতণ্ডা যেমন হচ্ছে, তেমনি টোল আদায়ে মন্থর গতির কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

আগত অনেক যাত্রী ও দর্শনার্থী বলেছেন টোল প্লাজার সংখ্যা আরও বাড়ানো উচিত। তা নাহলে সেতুতে যানজট লেগে থাকার সম্ভাবনা আরও বেড়ে যাবে।