পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক।।
আরও একটি সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ২৭৮তম ম্যাচে ৪৭তম সেঞ্চুরি হাঁকালেন কোহলি। ৮৪ বল খেলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কোহলি।

এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের সাবেক এই অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন বিরাট কোহলি। একের পর এক সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার পথেই আছেন বিরাট।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ধারাবাহিক খেলে যেতে পারলে কোহলি ছাড়িয়ে যাবেন শচীনকে।

কোহলি ইতোমধ্যে ৭৭টি সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরির সেঞ্চুরি করতে হলে তাকে আরও ২৩টি শতক হাঁকাতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহের দিক থেকে কোহলি পঞ্চম পজিশনে আছেন। ৩৪ হাজার ৩৫৭ রান করে শীর্ষে আছেন শচীন।