পাথরঘাটায় পৃথক বজ্রপাতে নারীসহ জনের মৃত্যু

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় মাঠে গরু আনতে গিয়ে খলিলুর রহমান (৫৫) নামে এক কৃষক ও উপজেলার মানিকখালি এলাকায় খেতে ডাল তোলার সময় মোসা. হোসনেয়ারা বেগম (৩৫) নামে এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে ও মানিক খালি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত খলিল চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে ও হোসনেয়ারা বেগম পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর এলাকার আব্দুস সালাম খলিফার স্ত্রী।

জানা গেছে, দুপুর দুইটার দিকে বাড়ির পাশের ধান খেতে নিজের চড়ানো গরু আনতে যান খলিল। সেখান থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এদিকে একই সময়ে মানিকখালি এলাকায় খেতে মুগডাল তোলার সময় বজ্রপাতের হোসনেয়ারা বেগম বজ্রপাতে ঘটনা স্থলে মারা যায়।