পাথরঘাটা বাজারে তেল নেই, শাহিন স্টোরের গোডাউনে ৩ হাজার লিটার সয়াবিন

rupalibarta.com

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় তিন হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান বের করেছে বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ মে) দুপুরে অভিযানে পাথরঘাটা টিটু সিনেমা হল রোডের শাহিন স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান তিন হাজার সয়াবিন তেলের সন্ধান বের করে তারা।

বরগুনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী উপ-পরিচালক বিপুল চন্দ্র হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, পাথরঘাটা বাজারে তেলের সংকট থাকা সত্বেও শাহিন স্টোরের মালিক সয়াবিন তেল স্টোক করে অতিরিক্ত মূল্য নিয়ে বিক্রি করছে। তিনি বলেন, গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রাখার খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পাই। এই তেল আগের দামে আগামী সাত দিনের মধ্যে বিক্রি করে নতুন তেল সরবরাহ করতে নির্দেশ দেন তিনি।

এছাড়াও, বোতলের গায়ে নির্ধারিত মূল্যে চেয়ে বেশি দামে পাইকারি ও খুচরা বিক্রি করায় শাহিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।