পিরোজপুরের নেছারাবাদ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নেছারাবাদ প্রতিনিধি।।
পিরোজপুরের নেছারাবাদে মোহাম্মদ আলী ফ্যানস ক্লাব এর উদ্যেগে প্রাইমারি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে কুড়িয়ানা কবিগুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজের হল রুমে বসে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, ইউনিফর্ম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিগুরু রবিন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সঞ্জীব কুমার হালদার।

ক্লাবের বিশেষ সদস্য আকরাম হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ফয়সাল হাসান, সাংবাদিক হাবিবুল্লাহ, আনোয়ার হোসেন।