পিরোজপুর শহরে অগ্নিকান্ড, ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পিরোজপুর ফায়ার সার্ভিস এর ৫ টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে।

অগ্নিকান্ডে সদর রোডে ডায়মন্ড মিষ্টির দোকান সম্পূর্ন পুড়ে যায়। এ সমসয় মাসুম বেকারী, রুমি ফটোষ্টাটসহ ৪ টি দোকান এর ক্ষতি হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আমিরুল ইসলাম জানান, প্রায় ঘন্টা খানের চেষ্টা করে আমাদের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রেনে আনে।

তিনি বলেন, জলন্ত চুলা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান পয়তাল্লিশ লাখ টাকা আর অক্ষত অবস্থায় পচাত্তর কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।