প্রেমে প্রত্যাক্ষিত হয়ে কীটনাশক পানে স্কুল ছাত্রের আত্মহত্যা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রেমে প্রত্যাক্ষিত হয়ে রায়হান খান (১৬) নামে এক স্কুল ছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার করেছে। সোমবার (০৪ এপ্রিল) সকাল আটটার দিকে ধাওয়া বটতলা নামক স্থানে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে মৃত্যু বরণ করেন । নিহত ছাত্র ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের শহিদুর ইসলাম পিন্টুর পুত্র।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, রায়হান একই গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘ দিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে প্রত্যাক্ষিত হওয়ায় রায়হান ওই মাদ্রাসা ছাত্রীর সামনেই কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয়। বন্ধুরা বাড়ি খবর দিলে তার মা রাহিমা বেগম ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। রায়হানের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (ওসি) মাসুমুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। বরিশাল থেকে মরদেহ নিয়ে আসার পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।