ফেয়ার ক্লিনিকের এমডি জিয়াউল আহসান খান সিপুর শুভ জন্মদিন পালিত

রূপালী ডেস্ক।।
মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর, মুলাদী পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও রূপালী বার্তার সম্পাদক মোঃ জিয়াউল আহসান খান সিপুর শুভ জন্মদিন পালিত হয়েছে।

শনিবার (০৬ জানুয়ারি) মুলাদী ফেয়ার ক্লিনিকের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ আলী হাসান, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ আবদুল্লাহ আল হুমায়ন, মুলাদী ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, ক্লিনিকের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সাহাদাত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।