বঙ্গোপসাগরে ১১ মাছধরা ট্রলার ডুবি, ৩৪ জেলে নিখোঁজ

কলাপাড়া প্রতিনিধি।।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১শ‘৫০ জেলেসহ ১০ টি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছে ৩৪ জন জেলে। বৃহস্পতিবার রাত থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পরে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় ৩৪ জেলে। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাঙ্গাবালীর মেীডুবী ইউনিয়নের নিছকাটা এলাকার ৪টি ট্রলারের কোন খোঁজ নেই। এর মধ্যে বশির ফরাজীর একটি ট্রলারের জেলে ও ট্রলারের কোন হদিস মেলেনি।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা। এদিকে আবহাওয়ার খারাপ থকায় সহস্রাধিক মাছধরা ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নেয়।

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো: সেলিম মন্ডল জানান, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছি আরো জেলে ও ট্রলার নিখোঁজ রয়েছে। গভীর সমুদ্রে আমাদের টহল টিম দ্বায়িত্বরত রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে।