বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলায় সোনাখালি এলাকায় অলিউল্লাহ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারো টার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়। নিহত অলিউল্লাহ (২০) ৫ নম্বর আয়লা পতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারের কান্দার বাড়ি গ্রামের আব্বাস হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটার দিকে অলিউল্লাহ বরগুনা সদর বাস স্ট্যান্ড থেকে বাবার মোবাইল ফোন পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে তিনি ব্র্যাক অফিসের সামনে আসলে পার্শ্ববর্তী রাস্তা থেকে মূল সড়কে হঠাৎ বাইসাইকেল রাস্তায় উঠে যায়। এতে মটরসাইকেল চালক নিয়ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহতাবস্থায় মটরসাইকেল চালকে উদ্ধার করে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর হাসপাতালে জরুরী বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ মামুন বলেন, দুর্ঘটনার পরে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তিনি মারা যান।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, নিহতর মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।