বরগুনার পৌর শহরে আগুনে হোটেলসহ ১৫ দোকান পুড়ে ছাই

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা পৌর শহরের পশু হাসপাতাল সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও আবাসিক হোটেলসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (০৭ মার্চ) রাত দশটার দিকে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে।

এসময় ধমকল বাহিনীর সদস্যরা দীর্ঘ্য সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কাজ করেছেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আগুন সূত্রপাতের কারন জানা যায়নি। তবে বিদ্যুৎ তের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারনা করা হয়েছে। আগুন নিভাতে পুলিশ, স্বেচ্ছাসেবকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত দশটার দিকে বরগুনা পৌর শহরের পশু হাসপাতাল সড়কে একটি তুলার দোকান থেকে আগুন লাগে। এর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আশপাশে থাকা দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের বরগুনার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে বেতাগী, আমতলী ও মির্জাগঞ্জ থেকে আরও পাঁচটি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের নির্বাহী জাহাঙ্গীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দশটার দিকে আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করি। তবে আগুনের তীব্রতার বেশী থাকায় পরে আমতলী, বেতাগী ও মির্জাগঞ্জ থেকে কয়েকটি ইউনিট আসে আগুন নিয়ন্ত্রন করেন। তবে এখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থলটি জেলা প্রসাশনের উর্ধতন কর্মকর্তারা ও পৌর মেয়র পরিদর্শন করেন।