বরগুনায় আওয়ামী লীগ নেতাকে পেটালো সন্ত্রাসীরা

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা তালতলী উপজেলার পচাকোড়ালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল পাটোয়ারীর উপর ২০/২৫ জনের একদল সন্ত্রাসীরা অর্তকিত হামলা করেছে ।

রোবরার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে সন্ত্রাসীদের পরিকল্পিত এ হামলায় করেন। এতে আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়। বিকেল সাড়ে চারটার দিকে তার বাড়ির সামনে এহামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলীর পচাকোড়ালিয়ার একই এলাকার দুষ্কৃতিকারী ও মাদক ব্যবসায়ী জয়নাল পাটোয়ারীকে অসামাজিক কাজে বাধা প্রদান করায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জয়নাল পাটোয়ারীর নেতৃত্বে সন্ত্রাসী বশির পাটোয়ারী, নাসির পাটোয়ারী, শহিদ পাটোয়ারী, আব্বাস গাজী, সোহেল পাটোয়ারীসহ ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী আওয়ামী লীগ নেতার উপর এ হামলা চালিয়েছে।

এসময় স্থানীয়রা গুরতর আহত অবস্থায় আওয়ামী লীগ এ নেতাকে আমতলী হাসপাতালে আনলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।