বরগুনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌতিক আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গোলাম কিবরিয়া, বরগুনা।।
এডিপি ভুক্ত শতভাগ প্রকল্পের পরীবিক্ষন ও মূল্যায়ন নিশ্চিত করন সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে বরগুনায় প্রকৌশলীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহরের পৌর সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন পালন করেন প্রকৌশলীরা।

এতে বক্তব্য রাখেন, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী (এসডি) হোসেন আলী মীর,স্বাস্থ্য উপ-প্রকৌশলী সুব্রত বিশ্বাস প্রমুখ।