বরগুনায় জেলা ছাত্রদলের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আটক

গোলাম কিবরিয়া, বরগুনা ।।
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক কে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (০৫ ডিসেম্বর) রাতে শহরে পুলিশ অভিযান চালিয়ে তাদের দু’জন আটক করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মাহাবুবুল আলম ফারুক মোল্লা জানান, রাতে আদর্শ মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয় সড়ক থেকে ছাত্রদলের সভাপতি সজীব ও যুগ্ম সাধারন সম্পাদক প্রিন্সকে পুলিশ আটক করেছেন। মূলত ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে বরগুনা জেলার সবস্থানে পুলিশ নেতা কর্মীদের গ্রেফতার করতে সরকারের বিশেষ নির্দেশনায় অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ বলেন, নাশকতার মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আকবর সোবাহান প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।