বরগুনায় নারীর আপত্তিকর ভিডিও ফেইসবুকে ভাইরাল, যুবক কারাগারে

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বেতাগীতে নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেইসবুকে ভাইরালের অপরাধে যুবককে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (০৮ মে) তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার নাম রিমন ফকির। তিনি উপজেলার দক্ষিণ হোসনাবাদ গ্রামের জাকির হোসেনের ছেলে।

এর আগে রবিবার ভুক্তভোগী নারীর বাবা রিমনের বিরুদ্ধে বেতাগী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, রিমন এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অপরাধে তাকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।