বরগুনায় বিএনপি নেতার মায়ের ইন্তেকাল

বরগুনা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও বরগুনা সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ এর মা মোসা: আম্বিয়া খাতুন সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থায় ভুগছিলেন।

মৃত্যুকালে স্বামী, দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। অদ্য আসর নামাজ বাদ নামাজে জানাজা শেষে সদরের ঢলুয়া গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিএনপি নেতার মায়ের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু প্রমুখ। বরগুনা জেলা প্রতিনিধি।