বরগুনা জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম বাচ্চু আর নেই

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও লাল মিয়া টিচারস ট্রেনিং ( বিএড) কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হালিম বাচ্চু মিয়া শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

রবিবার বিকেলে বরগুনা শহরের আবুল হোসেন ঈদমাঠে নামাজে যানাজা শেষে মিয়াবাড়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে,৪ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

মরহুম এ বিশিষ্ট শিক্ষাবিদের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন টিটু,সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল,যুগ্ন-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রতন প্রমুখ। গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করেছেন।