বরিশালে আধুনিক ফ্ল্যাট পেল হরিজন সম্প্রদায়

রূপালী ডেস্ক।।
বরিশাল নগরীর কাউনিয়ায় হরিজন সম্প্রদায়ের জন্য ৬ তলা বিশিষ্ট দুটি নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জানুকি সিংহ রোড সংলগ্ন সেবক কলোনীতে ভবনের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

এ সময় সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনীতে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন নির্মান করে সিটি করপোরেশন। ভবন দুটিতে মোট ৯২ টি ফ্ল্যাট এবং একটি কমিউনিটি সেন্টার রয়েছে।

উদ্বোধন শেষে মেয়র লটারীর মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অভ্যস্ত হরিজনদের আধুনিক মানের ফ্ল্যাট বরাদ্দ দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ মেয়র সাদিক আবদুল্লাহ। আগামীতে সিটি করপোরেশন ছাড়াও সরকারী অন্যান্য সংস্থায় নিয়োজিত সুইপারদেরও আধুনিক মানের ফ্ল্যাট দেয়া হবে বলে জানান মেয়র।