বরিশালে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে উত্তর জেলা বিএনপি

রূপালী বার্তা।
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বরিশালে কালো পতাকা নিয়ে মানববন্ধন করেছে বরিশাল উত্তর জেলা বিএনপি। বুধবার (০৫ জানুয়ারি) বেলা ১১ টায় বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফসার হোসেন আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দিপু, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক মো. সেলিম হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. সাইফুল্লাহ ফুয়াদ, সদস্য আবদুল সত্তার মাঝি, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, যুগ্ম সম্পাদক সিহাব আহমেদ সেলিম, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোল্লা, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট নুরু-আলম রাজু, হিজলা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি এডভোকেট দেওয়ান মনির, মুলাদী উপজেলা বিএনপির সহসভাপতি শরীয়ত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, মুলাদী পৌর বিএনপির সহ-সভাপতি আলমগীর সিকদার ও ছাত্রনেতা মো. সাইফউদ্দিন মিলনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।