বরিশালে চেক জালিয়াতি মামলায় কাউন্সিলর গ্রেফতার

রূপালী ডেস্ক।।
উজিরপুর পৌরসভার সাজাপ্রাপ্ত আসামী কাউন্সিলর খাইরুল আলমকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৬ নভেম্বর) গভীর রাতে পৌরসভার রাখালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মডেল থানার এস,আই কমল দে, এ.এস.আই নজরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ খায়রুল আলম উজিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর। সে মাহার গ্রামের মৃত আঃ রহিম হাওলাদারের ছেলে। সে চেক জালিয়াতির ২টি মামলায় সাজাপ্রাপ্ত আসামী হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।