বরিশালে দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

রূপালী বার্তা।।
দেশব্যাপি দ্রব্যমুল্যের উর্দ্ধগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা (দক্ষিণ) ও বরিশাল জেলা উত্তর কৃষকদল।

শুক্রবার (১১ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলো ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউনহল সংলগ্ম মহানগর ও বরিশাল জেলা বিএনপি কার্যলয়ের সম্মুখে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা (দক্ষিণ) আহবায়ক এইচ.এম মহসিন আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সদস্য সচিব সফিউল আলম সাফরুল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন তালুকদার, বরিশাল মহানগর আহবায়ক আব্দুর রসিদ চৌধুরী, যুগ্ম আহবায়ক মেজবা সালেকিন জামিল, বরিশাল উত্তর জেলা আহবায়ক ননি মোঃ জামাল হোসেন, সদস্য সচিব ভিপি সেলিম, বাবুল দেওয়ান প্রমুখ।

বক্তরা বলেন- ভোটার বিহীন সরকার দেশটাকে পুলিশি রাজ্যে পরিনত করেছে। আজ তারা সেন্ডেকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সাধারন মানুষের রক্ত চুসে সেই টাকা বিদেশ পাচার করার উন্নয়ন করছে। আজ সারা বাংলাদেশটাকে ৭৪ সালের মত নিরব দুর্ভিক্ষে পরিনত করেছে।

অভিলম্বে বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে না পারলে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের অসহায় সাধারন মানুষদের বাচার অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানান তারা।