বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের বিভাগীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক।।
এই মাফিয়া সরকারকে হটাতে পারলেই দেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে চলে আসবে মন্তব্য করে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান বলেছেন, বর্তমান মাফিয়া সরকারের কাছে কোন দাবি করে লাভ নেই। দেশে কোন গণতন্ত্র নেই, নেই কোন মৌলিক অধিকার।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টা নগরীর প্রাণকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউনহল সংলগ্ন বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সামনে যুবদলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে মামুন হাসান আরো বলেন,আজ দেশের পুলিশ প্রশাসন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল বাংলাদেশি আরেকটি দল হচ্ছে সিকিম পন্থী।

পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করেন তিনি বলেন, আপনারা কথায় কথায়, বিনা কারণে আমাদের মিছিল-মিটং সমাবেশে বাধা প্রদান করেন। আমরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলি না। আমরা সরকারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, সেখানে কেন আপনারা বাধা প্রদান করেন।

কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও বরিশাল মহানগর যুবদল সভাপতি এ্যাডভোকেট আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে ও বরিশাল মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাযহারুল ইসলাম জাহানের সঞ্চলনায় বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আহম্মেদ মিলন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদল সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাডভোকেট এইচ.এম তছলিম উদ্দিন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজ আহমেদ বাবলু, মহানগর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ। পিরোজপুর সভাপতি মিজানুর রহমান শাহিন, বরগুনা জেলা সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন লিটন, ঝালকাঠী জেলা আহবায়ক শামীম তালুকদার, পিরোজপুর জেলা সম্পাদক শহিদুল ইসলাম,

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ,  বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট মজিবর  রহমান নান্টু, সদস্য সচিব  এ্যাডভোকেট আকতার হোসেন মেবুল।

এর আগে বরিশাল বিভাগীয় যুবদলের সমাবেশ সফল করার লক্ষে বিভাগের ৬ জেলা ও বরিশাল জেলার ১০ উপজেলা থেকে যুবদলের বিভিন্ন ব্যানারের মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।