বরিশালে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রূপালী ডেস্ক॥
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দিনভর বরিশাল নগরীর বিভিন্নস্থানে নানা কর্মসূচি পালন করে। মঙ্গলবার (০৭ই মার্চ) সকাল ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয় সংলগ্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ অব্দুর রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে প্রথমে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, অধ্যাপক ফরিদুল আলম, এ্যাড, মুনসুর আহমেদ, মোহাম্মাদ হোসেন চৌধুরী, এ্যাড, আব্দুল কাদেরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এরপরই বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতেৃত্বে বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন, বিসিসি নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারন সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, হাসান মাহমুদ বাবু, এ্যাড, গোলাম সরোয়ার রাজিব, মনির মোল্লাসহ বিভিন্ন মহানগর নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ নগরের ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন জানায়।

অপরদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যলয়ে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্দুর ভাষন ও স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য ধরে আলোচনা সভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অন্যদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভাগীয় প্রশাসন, বিএমপি কমিশনার, জেলা প্রশাসনের এর শ্রদ্ধা নিবেদন।