বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

রূপালী ডেস্ক।।
চাল, ডাল, তেল, চিনি, আট, ময়দা, পেঁয়াজ ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ দায়ী ব্যবসায়ী সিন্ডিকেটের বিচারের দাবিততে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা।

বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ ছত্তার।

এসময় আরো বক্তব্য রাখেন- অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, উপাধাক্ষ হারুর অর রসিদ, অধ্যাপক আজিজুর রহমান খোকন, অধ্যাপক বিরেন্দ নাথ রায় ও জাফর আহমেদ তালুকদার।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ ছত্তার বলেন- এই মাফিয়া, লুটেরা ও দ্রব্যমূল্য বৃদ্ধিকারী ব্যবসায়দের লালন-পালনকারী সরকারকে ঐক্যবধ্য আন্দোলনের মাধ্যমে উৎক্ষাত করার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের পোষ্য লুটেরারা, ইউক্রেনের যুদ্ধের অজুহাত দেখিয়ে আমাদের দেশে যে,পরিমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধি করেছে তা সম্পূর্ণ সরকারের মদদে করা হয়েছে।