বরিশালে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে প্রতীকী অণশন কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার (৩০ মার্চ) সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।

উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, উত্তর জেলার সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলার সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, উত্তর জেলা সদস্য এডভোকেট দিপু মোল্লা, সিহাবউদ্দীন সেলিম, অহেদ হারুন, আলী আহমেদ, আঃ ছত্তার খান, উত্তর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক মো. সেলিম হোসেন, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. সাইফুল্লাহ ফুয়াদ, উত্তর জেলা তাঁতীদলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহমুদ খান, হিজলা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন খোকন, ভাষানচর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী বাবলু, ও ছাত্রনেতা মো. সাইফউদ্দিন মিলন প্রমুখ। এছাড়াও কর্মসূচীতে বিএনপি, যুবদল, ছাদ্রদলসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব এ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রাহমাত উল্লাহ, নির্বাহী কমিটির সদস্য কাজী রওকুল ইসলাম রওনক, দক্ষিন জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহিন ও নুরুল আমিন।