বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রূপালী বার্তা।।
বরিশালে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরীর সদর হাসপাতালে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

বরিশাল সিটি কপোরেশনের ৩০টি ওয়ার্ডসহ জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৫৮ হাজার ৩৬৩ শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৩ লাখ ৮ হাজার ৫ শত ৩ জন এবং সিটি কর্পোরেশন এলাকায় ৪৯ হাজার ৮ শত ৬০ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।