বরিশালে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

রূপালী ডেস্ক।।
বরিশালে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সরকারী প্রশাসনিক কর্মকর্মকর্তা, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুর‌্যালে পূস্পার্ঘ অর্পন করা হয়। এছাড়াও কোরান খতম, বিভিন্ন ধর্মীয় উপসানালয় দোয়া মোনাজাত, প্রার্থনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষককুলের নয়ন মনি বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আঃ রব সেরনিয়াবাতের মুর‌্যালে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও বিসিসি কর্মকর্তা কর্মচারিগণ।

এর পরে শ্রদ্ধানিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীদের সভাপতি এ্যাড, জাহাঙ্গীর হোসাইন, সাবেক মেয়রর পত্নি ও সাবেক সংসদ জেবুন্নেসা হিরন। পর্যায়ক্রমে শ্রদ্ধানিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতেৃত্বে জেলা আওয়ামী লীগের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ।

পরবর্তীতে শ্রদ্ধানিবেদন করেন বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে নগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ড তেৃবৃন্দ। জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি জাকির হোসোনের নেতৃত্বে মেজবা উদ্দিন জুয়েল, কবির ঢালি সহ বিভিন্ন সদস্য।

বরিশাল আইনজীবী সমিতির পক্ষে পূস্পার্ঘ অর্পণ করে সমিতির সাধারন সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন আইনজীবী।

অন্যদিকে সকাল থেকে বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার,জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। এদিকে শোক দিবস উপলক্ষে শহীদ আঃ রব সেরনিবাদ বরিশাল প্রেস ক্লাবে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কার্যে পূস্পার্ঘ অর্পন করেন সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সহ সদস্য বৃন্দ।