বরিশালে যুবদল নেতা পিপলু ও মাসুদ’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উত্তর জেলা যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু ও সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোড অশ্বিনী কুমার টাউনহল সংলগ্ন বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সামনে যুবদলের বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দেয়। এ সময় নেতাকর্মীরা অবিলম্বে দ্রব্যমূল্য কমানো এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বরিশাল বিভাগীয় যুবদলের সমাবেশ সফল করার লক্ষে বরিশাল উত্তর জেলার ০৫ উপজেলা (মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী, গৌরনদৗ ও আগৈলঝাড়া) এর ০৮ ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা মিছিলে অংশ নেন।