বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
পন্যবাহী ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট-আগৈলঝাড়া আঞ্চলিক মহাসড়কের রথবাড়ি নামকস্থানে। নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের সেকেল উদ্দিনের ছেলে নূর হোসেন কাজী এবং ট্রাক চালক গৌরনদীর বাসিন্দা হেলাল শরীফ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক ও ট্রাক উল্টে পাশ^বর্তী খালে পরে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী নূর হোসেন কাজী নিহত ও গুরুত্বর আহত ট্রাক চালক হেলাল শরীফকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ডিউটি অফিসার এএসআই অনুপম বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করেছেন।